Tuesday, November 4, 2008

তুমি মুখ ফিরিয়ে থাকলে পরেই
বৃষ্টি নামে অঝোর ধারায়
বৃষ্টি নামে বুকের মাঝে
তোমার চোখে মেঘ ঘনালেই
মেঘ জমে এই মনের মাঝে
বৃষ্টি তখন চোখের জলে
পথকে আমার পিছল করে
মুখ ফিরিয়ে নিলেই তুমি
বৃষ্টি নামে অঝোর ধারে...

No comments: