Tuesday, February 24, 2009

হাল্কা হাওয়ার ছোটাছুটি শরীর জুড়ে
কিংবা ধরো কংক্রীটেরই দেওয়াল ফুঁড়ে
অনেক ধুসর রঙের মাঝে একটু সবুজ
এমন দিনে কেমন যেন মনটা অবুঝ
হয়ত কারো আসার কিংবা ফোনের আশায়
হৃদয় জুড়ে পদ্য লেখে ভালোবাসা...
ভালো লাগার ঋতু জানি বসন্তকাল
তবু ফোন না এলেই মনে দগ্ধ গ্রীষ্ম বিকাল...

No comments: