বিকেলের ভীড় বাসে ঠেসাঠেসি ঠেলাঠেলি করে বাড়ি যাওয়া
কিংবা হয়ত শুধু ফুটবোরডে আধিকার পাওয়া
সে সব পেরিয়ে তবু হাসি আজ মুখে থাকবেই
রাস্তায় বয়ে যায় ফুরফুরে বসন্তের হাওয়া।
সারাটা বছর ধরে লেগে থাকে ঝগড়ার রেশ
আজ তারা হাতে হাত, পার হয় ব্যস্ত বাইপাস
ঠোটের কোনেতে হাসি, মনে আছে প্রেমের হিল্লোল
কংক্রীটের শহর জুড়ে বয়ে যায় বসন্ত বাতাস।
কোচিং ক্লাসের শেষে দূরে এসে দাঁড়িয়ে ছেলেটা
মেয়েটাও দ্রুত পায়ে চলে এসে হাতে হাত রাখে
আগামীর কথা ভুলে বাঁচে শুধু আজকের ক্ষ্ণণে
বসন্তের হাওয়ায় মগ্ন কলকাতা হাসে আর দেখে...
Sunday, September 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment