Wednesday, September 9, 2009

এমন অনেক দিন এসে যায় ক্যালেন্ডারে
যেদিন মন কেমনের জন্যেই
মন কেমন করে...

পুরোনো কোনো গানের সুর বুকে বাজে
অচেনা দিন ডাকে
সব কাজের মাঝে...

হয়ত মনের কোথাও কোন গোপন কোণে
লুকিয়ে ছিল গোপন ব্যাথা
সঙ্গোপনে...

আজকে হঠাৎ সুযোগ পেয়ে বাইরে এসে
অঝোরে দুই চোখের জলে
যাচ্ছে ভেসে...

আকাশটাতে তাকিয়ে শুধু লাগছে ভালো
থাকতে বসে জানলা পারে
নিভিয়ে আলো...

এমন দিনে ও হাত রেখো আমার হাতে...
হাসি দিতে না পারি তো
কাঁদবো সাথে...

No comments: