মেঘ পিয়নের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা
মন খারাপ হলে কুয়াশা হয়
ব্যাকুল হলে তিস্তা
অনেক দূরে বসে আছে মেঘের ছোট্টো পরী
চোখ দিয়ে তার বৃষ্টী ঝরে
আমার সাথে আড়ি...
দুরভাষ তার করছে না কাজ, রাগ কেটেছে তার
বসে আছে অনেক দূরে
পড়ছে মনে কার?
মেঘের পরী ছোট্ট মতন মিষ্টি একটা মেয়ে
রাগ করেছে কার ওপরে
দেখছে না আর চেয়ে...
রাগের সাথে মন খারাপের গলাগলি ভাব
মেঘ পিয়নের ব্যাগের ভিতর
রোদ্দুরের অভাব
বৃষ্টি নামুক অঝোর ধারে তিস্তা আসুক ধেয়ে
আলোয় ভরা চোখে তাকাক
ছোট্ট প্রিয় মেয়ে
মেঘ পিয়নের ব্যাগের ভিতর মন খারাপের চিঠি
ছড়িয়ে ফেলে রৌদ্র উঠুক
হাসুক মিটিমিটি
মেঘের পরী বসে আছে অনেক দূর দেশে...
যদি মেঘের ডাক ভুলে
তাকায় সে মুখ তুলে
তবে এতো দূরেও উঠবে যে রোদ
ফুল ফুটবে ভালোবেসে...
Wednesday, September 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment